Car Insurance | ইনশিওরেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন? সাবধান! পাম্পে গেলে নাও পেতে পারেন পেট্রল-ডিজ়েল! হতে পারে জরিমানাও!

Wednesday, August 5 2026, 7:02 am
Car Insurance | ইনশিওরেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন? সাবধান! পাম্পে গেলে নাও পেতে পারেন পেট্রল-ডিজ়েল! হতে পারে জরিমানাও!
highlightKey Highlights

ইনশিওরেন্স ছাড়া গাড়ি নিয়ে পেট্রল পাম্পে গেলে নাও পেতে পারেন পেট্রল-ডিজ়েল।


ইনশিওরেন্স ছাড়া গাড়ি নিয়ে পেট্রল পাম্পে গেলে নাও পেতে পারেন পেট্রল-ডিজ়েল। এমনকি রাস্তায় বেরোলে মোবাইলে আসতে পারে মোটা অঙ্কের জরিমানার মেসেজও। মঙ্গলবার দেশের Insurance Regulatory and Development Authority of India (IRDIA) এবং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রককে এমনই একটি পাইলট প্রজেক্ট চালু করার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের হিসেব অনুযায়ী, ভারতে দৈনিক গড়ে ৫০২ জন মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হলেও তাঁদের মধ্যে অধিকাংশই কোনও ইনশিওরেন্স ক্লেম পাননি। কারণ বর্তমানে দেশে প্রায় ৫৬% গাড়ির ভ্যালিড ইনশিওরেন্স নেই। দেশে যত পথ দুর্ঘটনা হয়, তার মধ্যে ২২ শতাংশ গাড়িরই কোনও ইনশিওরেন্স নেই। এদিকে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী, ভ্যালিড থার্ড-পার্টি মোটর ইনশিওরেন্স ছাড়া কোনও গাড়ি চালানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ। সুপ্রিম কোর্ট দেশের পরিবহণ মন্ত্রক এবং Insurance Regulatory and Development Authority of India-কে পাইলট প্রজেক্ট শুরু করার কথা বলেছে। সেই প্রকল্পের মাধ্যমে পেট্রল পাম্পে কোনও গাড়িতে পেট্রল বা ডিজ়েল দেওয়ার আগে তার ভ্যালিড ইনশিওরেন্স আছে কি না, তা চেক করতে হবে। যদি, কোনও গাড়ির ভ্যালিড ইনশিওরেন্স না পাওয়া যায়, তবে সেই গাড়িকে পেট্রল বা ডিজ়েল বিক্রি করতে অস্বীকার করতে পারে পেট্রল পাম্প কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File