Supreme Court Harish Rana Verdict | পক্ষাঘাতে ১৩ বছর বিছানায়! হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুর অনুমোদন সুপ্রিম কোর্টের
Wednesday, March 11 2026, 2:27 pm

Key Highlightsহরীশের নিষ্কৃতিমৃত্যুর রায় দিতে গিয়ে বিচারপতির বেঞ্চ উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর একটি লাইনও উল্লেখ করেন- ‘টু বি অর নট টু বি’।
দেশে প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি সুপ্রিম কোর্টের। দীর্ঘ ১৩ বছর পর গাজ়িয়াবাদের হরিশ রানার পরোক্ষ মৃত্যু বা প্যাসিভ ইউথানেশিয়ায় সায় দিয়েছে শীর্ষ আদালত। ২০১৩ সালের ২০ অগস্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হরিশ নিজের পিজির পাঁচতলা থেকে নিচে পড়ে যান। চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বাঁচলেও শরীরের প্রায় সমস্ত অঙ্গই বিকল হয়ে যায়। গত ১৩ বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানাশয্যায় হরিশ। সর্বস্ব বিক্রি করে উচ্চপর্যায়ের চিকিৎসার পরেও তাঁর শারীরিক কোনও উন্নতি হয়নি। অগত্যা হরিশের বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়েছে আদালত।
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- নয়াদিল্লি


