Form 6 | 'আদালত যেমন অনুমোদন দেয়নি, তেমনই তা খারিজও করেনি', ‘ফর্ম ৬’ নিয়ে অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট!
Monday, October 12 2026, 3:31 pm

Key Highlightsভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যবহৃত পরিবর্তিত ‘ফর্ম ৬’ নিয়ে অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যবহৃত পরিবর্তিত ‘ফর্ম ৬’ নিয়ে অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, নতুন এই ফর্মটিকে আদালত যেমন অনুমোদন দেয়নি, তেমনই তা খারিজও করেনি। এর আগে নির্বাচন কমিশন দাবি করেছিল যে ফর্ম ৬-এ যুক্ত ঘোষণাপত্র সুপ্রিম কোর্টের অনুমোদিত। তবে গত সপ্তাহে শুনানিতে প্রধান বিচারপতি জানান যে ওই ফর্মটি খতিয়েই দেখা হয়নি। সোমবার আদালতের তরফে জানানো হয়, বিহারের এসআইআর সংক্রান্ত রায় দেওয়ার সময় নতুন ফর্ম ৬-এর অস্তিত্বই ছিল না। ফলে এই বিষয়ে আদালতের কোনও বিবেচনা বা অনুমোদন ছিল না। মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অক্টোবর।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট


