Supreme Court | ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবি শোভনদেবের, ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে জানালো সুপ্রিম কোর্ট!

Monday, September 28 2026, 8:06 am
Supreme Court | ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবি শোভনদেবের, ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে জানালো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় ও সন্দীপন সাহা সহ ১০ জন বিধায়কের পদ খারিজের আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।


তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় ও সন্দীপন সাহা সহ ১০ জন বিধায়কের পদ খারিজের আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার শোভনদেবের সেই আবেদন বাতিল করে শীর্ষ আদালত জানাল, বিধায়কদের ভাগ্য নির্ধারণের এক্তিয়ার বিধানসভার স্পিকারেরই। প্রধান বিচারপতির বেঞ্চ স্পিকারকে নির্দেশ দিয়েছে, আগামী ৮ অক্টোবরের মধ্যে এই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দেয় যে, আদালত নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাশা করলেও স্পিকারের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করবে না। দলত্যাগ বিরোধী আইনের আওতায় গত ৮ জুলাই স্পিকারের কাছে এই আর্জি জানানো হলেও দীর্ঘদিনে সিদ্ধান্ত না হওয়ায় শীর্ষ আদালতে গিয়েছিলেন শোভনদেব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File