Supreme Court | শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে ব্যবহারে 'না', সংবাদমাধ্যমকে নির্দেশ সুপ্রিম কোর্টের!

Key Highlightsআদালতে শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে সমাজমাধ্যম বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
আদালতে শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে সমাজমাধ্যম বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। এজলাসে বিচারপ্রক্রিয়ার বিবরণ দিয়ে আগের মতোই খবর প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম। আগের অন্তর্বর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তি দূর করে বুধবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আগের নির্দেশে কোথাও স্বীকৃত সংবাদমাধ্যমগুলির উপর কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়নি। পূর্ববর্তী নির্দেশ উল্লেখ করে শীর্ষ আদালত বলেছে, ‘এই নির্দেশকে স্বীকৃত সংবাদমাধ্যমগুলির খবর প্রকাশের উপরে নিষেধাজ্ঞা বলা যাবে না। সংবাদমাধ্যমগুলি আগের মতোই আদালতের নির্দেশ, রায় এবং ঘটনার বিবরণ প্রকাশ করতে পারবে। সাধারণ মানুষের জানার জন্য তা প্রকাশও করবে। তবে শর্ত হলো— প্রতিবেদন তৈরি বা প্রকাশের সময়ে কোর্ট রুমের কোনও অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ ব্যবহার করা যাবে না।’
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট


