SIR | এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ, বাদ পড়া ভোটারদের আবেদনে অগ্রাধিকার দিতে বললো শীর্ষ আদালত!
Monday, November 23 2026, 10:13 am

Key Highlightsপশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হয়।
পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হয়। পুরভোটের আগে ট্রাইবুনালের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের আবেদনের শুনানি আপাতত স্থগিত রেখে বাদ পড়া ভোটারদের আবেদনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বাদ পড়াদের সরকারি পরিষেবা না মেলার অভিযোগে আইনজীবী প্রশান্ত ভূষণের সওয়ালের পর রাজ্য সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। অভিযোগ থাকলে অবিলম্বে কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশান্ত ভূষণ দাবি করেন, ভুল করে বাদ পড়াদের ৯৩ শতাংশের নাম ফিরলেও এখনও ২২ লক্ষের বিচার বাকি এবং তাঁদের ভোটাধিকারের সুযোগ দেওয়া উচিত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট


