Supreme Court | শনিতে CJP প্রোটেস্ট! দিল্লিতে মেট্রো বন্ধের নির্দেশে 'না' সুপ্রিম কোর্টের
Friday, October 9 2026, 2:27 pm

Key Highlightsসুপ্রিম কোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে, ১০ অক্টোবর দিল্লি মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা যাবে না।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে মেগা সমাবেশ-এর ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি-সহ একাধিক সংগঠন। এই মহাবিক্ষোভের আগে শুক্রবার রাত ৯টা থেকে ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বেরনোর গেট বন্ধ রাখার জন্য DMRC-কে অনুরোধ করেছিল দিল্লি পুলিশ। বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন। গণপরিবহনে মারাত্মক কড়াকড়ির বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। এদিন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো, ১০ অক্টোবর দিল্লি মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা যাবে না। তাতে বহু সাধারণ নাগরিকের ক্ষতি হবে। প্রধান বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, ‘প্রত্যেক নাগরিকের নিজস্ব গাড়ি নেই। পুরোপুরি রেল-মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া যায় না।’
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- যানবাহন


