Mahua Moitra | “আমরা এই আবেদন গুরুত্ব দিচ্ছি না”, মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদনে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট!
Monday, August 24 2026, 9:30 am

Key Highlightsরাতের অন্ধকারে নিজের লোকসভা এলাকায় সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র।
রাতের অন্ধকারে নিজের লোকসভা এলাকায় সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। কিন্তু মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উল্লেখ করা হলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা এই আবেদন গুরুত্ব দিচ্ছি না।”এরপরই এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র। তৃণমূল সংসদের তরফে আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন, কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। এরপরও তাঁকে মাঝ রাতে বের করে দেওয়ার চেষ্টা হয়। এই ঘটনা ব্যক্তির সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ বলে আদালতে সওয়াল করেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- মহুয়া মৈত্র
- সুপ্রিম কোর্ট


