Sumit roy | এখনই মিলবে না 'রক্ষাকবচ', অভিষেকের PA-র ব্যাংক ডিটেলস চাইলো হাইকোর্ট
Thursday, June 25 2026, 1:59 pm

Key Highlightsসুমিত রায়ের আর্থিক হিসাবনিকেশ, ব্যাঙ্ক ব্যালান্স-সহ স্বপক্ষে যাবতীয় যুক্তি হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে।
প্রতারণা মামলায় শালবনি, ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। তারপর থেকেই উধাও সুমিত। তাঁকে ধরতে জারি হয়েছে লুক আউট নোটিসও। কলকাতা হাই কোর্টে আগাম জামিন বা রক্ষাকবচের দাবি নিয়ে পৌঁছেছিলেন সুমিতের আইনজীবী। সেই দাবি নস্যাৎ কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের আদালত সুমিতের বিপক্ষে স্পষ্ট জানান, ‘সব জালিয়াতির পরে আপনার কাছে টাকা গিয়েছে বলে অভিযোগ। সাক্ষী ও অন্য অভিযুক্তদেরও সেটাই বক্তব্য। আপনি উল্টো পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। জাল দলিল, জাল নথি উদ্ধার হয়েছে এখানে। আপনি আপনার অফিশিয়াল সব নথি দেখাবেন। কিন্তু আনঅফিশিয়াল সম্পত্তি যদি থাকে, তা হলে সেটার জন্য হেফাজতের প্রয়োজন।’ একই সঙ্গে আগামী সোমবার (২৯ জুন) রাজ্যকে কেস ডায়েরি-সহ তদন্তের অগ্রগতির নথি দিতে হবে, নির্দেশ আদালতের।
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- শহর কলকাতা
- গ্রেফতার
- হাইকোর্ট
- তৃণমূল নেতা


