Sumit Roy | যা করেছি সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে!- বিস্ফোরক দাবি সুমিতের

Saturday, September 19 2026, 2:16 pm
Sumit Roy | যা করেছি সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে!- বিস্ফোরক দাবি সুমিতের
highlightKey Highlights

গোপন জবানবন্দিতে তিনি নাকি স্বীকার করে নিয়েছেন, যা করেছেন সবটাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।


শালবনি জমি দুর্নীতি মামলায় এবার বিপাকে অভিষেক ব্যানার্জি। দীর্ঘ জেরার পর গোপন জবানবন্দিতে সুমিত রায় স্বীকার করেছে যা করেছেন সবটাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সিআইডি তদন্তে সুমিতের বয়ান ও তথ্য রেকর্ড করা হয়েছে এবং তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর, বিএনএসএসের ১৮০ ধারায় সিআইডিকে জবানবন্দি দিয়েছেন সুমিত। সেখানেই তিনি নাকি স্বীকার করে নিয়েছেন, যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। আগামী ২৪ তারিখ পর্যন্ত সুমিতের সিআইডি হেফাজত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সিআইডির নজরে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই দেহরক্ষী, সুজয় হাজরার গাড়ির চালক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File