Sumit Roy | ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরোলেন অভিষেকের আপ্তসহায়ক, কী বললেন সুমিত রায়?

Sunday, August 9 2026, 3:34 pm
Sumit Roy | ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরোলেন অভিষেকের আপ্তসহায়ক, কী বললেন সুমিত রায়?
highlightKey Highlights

সংক্ষিপ্ত জবাবে জানান, ”আশেপাশেই ছিলাম।” তাঁর আরও দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশমতোই তিনি চলছেন।


ডেবরার জমি দুর্নীতি মামলায় গতকালই ভবানীভবনে সিআইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সেখান থেকে বেরিয়ে রাত ৯টার পর সুমিত সোজা চলে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আজ ফের ভবানী ভবনে তিনি। ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সন্ধ্যা নাগাদ ভবানীভবন থেকে বেরনোমাত্রই সিআইডি-র দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেন তিনি। এতদিন কেন গা ঢাকা দিয়ে ছিলেন? সুমিতের সংক্ষিপ্ত জবাব, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশমতোই সব করছি।আশেপাশেই ছিলাম। এর বেশি কোনও মন্তব্য করব না।” কোটি কোটি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সুমিত বললেন, ‘‘সব অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু নয়। বেশি কিছু বলব না। আবার ডাকলে জিজ্ঞাসাবাদের জন্য আবারও আসব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File