Sumit Roy | বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়, বাড়িতে ঢুকে নোটিস ধরালো পুলিশ
Wednesday, July 29 2026, 2:25 pm

Key Highlightsসাংবাদিকদের প্রশ্নের মুখে সুমিতের মা জানান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক তা চান তিনি। তবে কোথায় সুমিত রয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নেন অভিষেকের আপ্তসহায়ক। অভিযোগ, এখনও সেই টাকা পাননি রিসর্ট মালিক। সুমিতের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রিসর্ট মালিক। এই অভিযোগের ভিত্তিতে সুমিতের নিউ আলিপুরের বাড়িতে হানা দেয় বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ। সুমিতের মায়ের হাতে একটি নোটিস তুলে দেন পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের মুখে সুমিতের মা জানালেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মিটে যাক তা চান তিনি। যদিও ছেলের কোনো খোঁজ দিতে পারেননি তিনি। উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


