Sumit Roy | ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ! আদালত চত্বরে স্ত্রীর সঙ্গে ইশারায় কথা সুমিত রায়ের

Saturday, September 19 2026, 4:50 pm
Sumit Roy | ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ! আদালত চত্বরে স্ত্রীর সঙ্গে ইশারায় কথা সুমিত রায়ের
highlightKey Highlights

বিচারকক্ষে এ দিন স্ত্রী সুস্মিতা রায়ের সঙ্গে দেখা হয় সুমিতের। দু’জনের মধ্যে চোখে চোখে ইশারা হয়।


শালবনি জমি দুর্নীতি মামলায় দীর্ঘ জেরার পর গোপন জবানবন্দিতে সুমিত রায় স্বীকার করেছে যা করেছেন সবটাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এ দিন মেদিনীপুর আদালতে তোলা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। শনিবার তাঁকে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। বিচারকক্ষে এ দিন স্ত্রী সুস্মিতা রায়ের সঙ্গে কথা বলেন সুমিত। চোখে চোখে ইশারা করতেও দেখা যায় তাঁদের। উল্লেখ্য, এই একই মামলায় ধৃত অমিত ঘোষ, নৃত্য রায় এবং লক্ষ্মীকান্ত ভুঁয়াকেও এ দিন পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File