Sumit Roy | জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের জামিন খারিজ! ৯ দিনের জেল হেফাজতের নির্দেশ
Thursday, September 24 2026, 5:36 pm

Key Highlightsশালবনি জমি কেলেঙ্কারি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত।
শালবনি জমি কেলেঙ্কারি মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। ওইদিন এজলাসে উপস্থিত ছিলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। দুজন ফিসফিস করে কথা বলা শুরু করতেই তাঁদের থামিয়ে দেয় পুলিশ। পুলিশ জানায়, কথা বলতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এরপরই আদালতের কাছে সুমিতের সঙ্গে তাঁর স্ত্রীর দেখা করার আর্জি জানানো হয়। আদালত সেই আবেদনও খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, সুমিতের বিরুদ্ধে বালি কেলেঙ্কারিরও অভিযোগ দায়ের হয়েছে। এই মামলায় সুমিতের ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- গ্রেফতার
- জামিন
- জামিন খারিজ
- হাইকোর্ট


