Sumit Roy | শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের ৮ দিনের সিআইডি হেফাজত!
Friday, September 11 2026, 1:53 pm

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত।
শালবনি সরকারি জমি দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই কলকাতার কালীঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি ও এসটিএফ। শুক্রবার কড়া নিরাপত্তায় সুমিতকে আদালতে পেশ করা হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। এই মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পরই সুমিতের নাম সামনে আসে। সরকারি জমি জালিয়াতি, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, তাঁর অ্যাকাউন্টে ১৫ কোটি টাকার সন্ধান মিলেছে, যা খতিয়ে দেখতে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী


