BJP | বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ !
Thursday, July 9 2026, 4:22 pm

Key Highlightsরাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক।
ঘন্টা কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। এরই মধ্যে রাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। ৯ জুলাই, বৃহস্পতিবার সল্টলেকের বিজেপির অফিসে এসে দলে যোগ দেন এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের রাজ্যসভায় প্রার্থী করার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেপি। এ দিন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিকে এই তিন জন বিজেপিতে যোগ দেন। হাতে তুলে নেন বিজেপির পতাকা। শমীক ভট্টাচার্য জানান, বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রেখে এই তিন জন যোগ দিচ্ছেন বিজেপিতে।


