Former TMC MP | বিজেপিতে যোগ তিন প্রাক্তন তৃণমূল সাংসদের! তালিকায় রয়েছেন কারা?
Thursday, July 9 2026, 2:38 pm

Key Highlightsবৃহস্পতিবার সল্টলেক বিজেপি অফিসে পদ্মশিবিরে যোগ দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক।
বিজেপিতে যোগ দিলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার সল্টলেক বিজেপি অফিসে পদ্মশিবিরে যোগ দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। এদিন রাজ্য বিজেপির সদর দফতরে যান তাঁরা। সেখানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। হাতে তুলে নেন বিজেপির পতাকা। ওই তিন জনই তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা রাজ্যসভার সদস্যপদ ছাড়েন। শমীক ভট্টাচার্য জানান, বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রেখে এই তিন জন যোগ দিচ্ছেন বিজেপিতে। উলেখ্য, তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ইস্তফা দেওয়ায় যে শূন্যপদ তৈরি হয়েছে, সেই আসনেই নির্বাচন হবে আগামী ২৪ জুলাই।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


