Sukhendu Sekhar Roy | সাংসদ পদ ও তৃণমূল থেকে ইস্তফা সুখেন্দুশেখর রায়ের!
Monday, June 8 2026, 8:01 am

Key Highlightsসোমবার সকালেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়।
সংসদীয় দলেও বড় ধাক্কা তৃণমূলের। সোমবার সকালেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। দল থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানালেন তিনি। পদত্যাগের পরেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে প্রবীণ নেতা বলেন, ‘দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।’ একইসঙ্গে দলের বিরুদ্ধে দেদার দুর্নীতি থেকে আরজি কর এর প্রসঙ্গও তুলে এনে তাৎপর্যপূর্ণ মন্তব্য সদ্য প্রাক্তন সাংসদের। প্রাক্তন সাংসদের মতে, ১৫ বছর আগে শাসন ক্ষমতায় আসার সময় থেকেই দলে দুর্নীতি শুরু হয়েছে। সুখেন্দুশেখরের কথায়, ‘সিপিএম-কে সরকার থেকে সরানোই এদের লক্ষ্য ছিল। তৃণমূল কংগ্রেসের কোনও আদর্শ কখনই ছিল না। পার্টিতে এখন সবাই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। বড় বড় পদে যারা ছিলেন, তাঁদের সবার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হওয়া উচিত।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল সাংসদ
- ইস্তফা পত্র


