Sujit Bose | তদন্তে অসহযোগিতার অভিযোগ, ফের সুজিত বসুকে জেরা করতে চায় CBI

Monday, November 23 2026, 4:35 pm
Sujit Bose | তদন্তে অসহযোগিতার অভিযোগ, ফের সুজিত বসুকে জেরা করতে চায় CBI
highlightKey Highlights

সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছেন না প্রাক্তন মন্ত্রী। সে কারণেই ফের তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা।


পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। এদিন চাঞ্চল্যকর দাবি করলো সিবিআই। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছেন না প্রাক্তন মন্ত্রী। চলতি সপ্তাহেই ফের তাঁকে জেরা করা হতে পারে। এই মামলার তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে নানা ব্যাঙ্কের আধিকারিকরাও। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্যে ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করেছেন সিবিআই। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ও তথ্য খতিয়ে দেখা হবে। সুজিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন এবং ৩৪০ জনের থেকে ৬ লক্ষ টাকা করে নিয়েছেন। তদন্তে আরও ২৫০ কোটির দুর্নীতির তথ্য খুঁজছে ইডি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File