Sujit Basu | কোভিড কালে 'বন্ধ' রেস্তোরাঁর কোটি কোটি টাকা আয়!- সুজিতের কাগজপত্র দেখে চোখ কপালে ED-র

Wednesday, May 13 2026, 5:15 am
Sujit Basu | কোভিড কালে 'বন্ধ' রেস্তোরাঁর কোটি কোটি টাকা আয়!- সুজিতের কাগজপত্র দেখে চোখ কপালে ED-র
highlightKey Highlights

চাইনিজ় রেস্তোরাঁ ছাড়াও সুজিত ও তাঁর পরিবারের নামে আরও একটি রেস্তোরাঁ ও ধাবা রয়েছে। ইডি জানিয়েছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোভিড কালে কোটি কোটি টাকা ঢুকেছে!


পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূলের নেতা সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর ঘোষণা ইডির আইনজীবীর। আইনজীবী ধীরজ দ্বিবেদী আদালতকে জানিয়েছেন, কোভিডে সব রেস্তোরাঁ বন্ধ ছিল। অথচ সুজিতের রেস্তোরাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যাচ্ছে, ওই সময়কালে ১.১১ কোটি টাকা আয় হয়। সুজিতের ছেলে সমুদ্রর মালিকানাধীন ধাবা এবং পানশালা কাম রেস্তোরাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোভিডের সময়ে ১.২০ কোটি আয় হয়েছে বলে দেখানো হয়েছে। এই বিপুল পরিমান টাকার উৎস নিয়ে উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File