Sujit Bose | ৪ মাসের বেশি জেলে সুজিত বসু, জামিনের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট!
Monday, September 21 2026, 3:54 pm

Key Highlightsপুরনিয়োগ দুর্নীতি মামলায় চার মাসেরও বেশি সময় জেলে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার মাসেরও বেশি সময় জেলে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির কাছে জানতে চান, সুজিতকে হেফাজতে রেখে তদন্তে কী কী নতুন তথ্য বা অগ্রগতি পাওয়া গিয়েছে এবং তদন্ত শেষ হলে তাঁকে জেলে রাখার আদৌ কোনো প্রয়োজন রয়েছে কি না। গত ১১ মে গ্রেফতার হওয়া সুজিতের বিরুদ্ধে ইডি দাবি করেছিল যে, তাঁর ও পরিবারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এবং পুরনিয়োগে অযোগ্য প্রার্থীদের থেকে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তবে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবার পরবর্তী শুনানিতে ইডিকে সুজিতকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা ও তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।


