Sujit Basu | প্রায় ২০ কোটি টাকা আত্মসাত! পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে নাম সুজিত বসু-সমুদ্র বসুর!
Thursday, July 9 2026, 11:09 am

Key Highlightsবৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে সুজিতের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের উল্লেখ রয়েছে বলে খবর। এমনকি সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি নাম রয়েছে তাঁর ছেলে সমুদ্র বসুরও। সূত্রের খবর, ৩০০ জনের বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন সুজিত। তার মধ্যে ২৫০ জনের বেশি নিয়োগ পান অবৈধ ভাবে। গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ইডির চার্জশিটে সুজিত, সমুদ্রর নাম ছাড়াও প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে।


