Sujan Chakraborty | উস্কানিমূলক মন্তব্য-মিথ্যা খবর প্রচারের অভিযোগ! বারুইপুরের ঘটনায় সুজন চক্রবর্তী সহ ৪ জনের বিরুদ্ধে থানায় গেল BJP
Wednesday, July 8 2026, 5:38 am

Key Highlightsবিজেপির অভিযোগ, বারুইপুরের ঘটনায় অপরাধ মূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার ও অশান্তি চেষ্টা করেছেন এই বাম নেতৃত্ব।
গতকাল সোমবার বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সুজন চক্রবর্তী সহ বাম নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। বারুইপুরের ঘটনায় এবার বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, লায়েক আলি, মোনালিসা সিনহা সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। বারুইপুর বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, বারুইপুরের ঘটনায় অপরাধ মূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার ও অশান্তি চেষ্টা করেছেন এই বাম নেতৃত্ব।
- Related topics -
- রাজ্য
- সিপিআইএম
- সিপিআইএম প্রার্থী
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা
- বারুইপুর
- ধর্ষণ
- গণধর্ষণ
- বিজেপি
- রাজ্য পুলিশ


