Anik Dutta | ভুগছিলেন দীর্ঘ অবসাদে, উদ্ধার হয়েছে সুইসাইড নোট, আত্মঘাতী পরিচালক অনীক দত্ত?
Wednesday, May 27 2026, 1:22 pm

Key Highlightsহিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় চিত্র পরিচালক অনীক দত্তর।
হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় চিত্র পরিচালক অনীক দত্তর। জানা গিয়েছে, তাঁর স্ত্রী ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের চিকিৎসকরা ব্রট ডেড ঘোষণা করেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, উদ্ধার হয়েছে সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা ডিপ্রেশনের জন্য দেওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।


