Suhrawardy Avenue | সোহরাওয়ার্দী অ্যাভিনিউ বদলে হল গোপাল মুখার্জি রোড! 'ঐতিহাসিক ভুল' শোধরানো হচ্ছে- দাবি মুখ্যমন্ত্রীর

Sunday, June 21 2026, 1:49 pm
Suhrawardy Avenue | সোহরাওয়ার্দী অ্যাভিনিউ বদলে হল গোপাল মুখার্জি রোড! 'ঐতিহাসিক ভুল' শোধরানো হচ্ছে- দাবি মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।


বদলের বঙ্গে এবার গোপাল পাঁঠার নামে হল রাস্তা। শনিবার সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হল গোপাল মুখার্জি রোড। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে শনিবার কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক ভুল শোধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জী রোড।” উল্লেখ্য, পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছাকাছি অবস্থিত এই রাস্তাটা কলকাতার অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File