Pakistan | পাকিস্তানের আকাশে হঠাৎ বেড়েছে চিন ও তুরস্কের সামরিক বিমানের আনাগোনা, নেপথ্যে কোন কারণ?
Thursday, August 20 2026, 10:40 am

Key Highlightsপাকিস্তানের আকাশে হঠাৎ বেড়েছে চিন ও তুরস্কের সামরিক বিমানের আনাগোনা।
পাকিস্তানের আকাশে হঠাৎ বেড়েছে চিন ও তুরস্কের সামরিক বিমানের আনাগোনা। এক রিপোর্টের দাবি, প্রায় ৬০ ঘণ্টার মধ্যে একের পর এক ভারী সামরিক পরিবহণ বিমান পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটিতে যাতায়াত করেছে। এই অস্বাভাবিক হারে বিমান চলাচল ঘিরে এবার প্রশ্ন উঠছে, তবে কি ইসলামাবাদে নতুন করে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে চিন ও তুরস্ক? নিরাপত্তা সূত্রের দাবি, চিনের সামরিক পরিবহণ বিমান রাওয়ালপিন্ডির কাছে নূর খান এয়ারবেস এবং করাচির মাসরুর এয়ারবেসে অবতরণ করেছে। পাশাপাশি তুরস্কের সামরিক পরিবহণ বিমানও পাকিস্তানে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, এই বিমানগুলিতে ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম থাকলেও থাকতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- চিন
- তুরস্ক


