LPG Subsidy | ৩০ জুনের মধ্যে এই কাজ না করলে আটকে যেতে পারে এলপিজি সিলিন্ডারের সাবসিডি!

Saturday, May 23 2026, 12:29 pm
LPG Subsidy | ৩০ জুনের মধ্যে এই কাজ না করলে আটকে যেতে পারে এলপিজি সিলিন্ডারের সাবসিডি!
highlightKey Highlights

আপনি যদি উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি পান, তাহলে ৩০ জুনের মধ্যে আপডেট করতে হবে ই-কেওয়াইসি (e-KYC)।


আপনি যদি উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারে সাবসিডি বা ভর্তুকি পান, তাহলে ৩০ জুনের মধ্যে আপডেট করতে হবে ই-কেওয়াইসি (e-KYC)। নাহলে গ্যাসের সাবসিডি বা ভর্তুকি আসা বন্ধ হয়ে যাবে। ই-কেওয়াইসি করার জন্য প্রথমে আপনার গ্যাস কোম্পানির অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। এরপরে গ্যাস কানেকশনের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে অ্যাপে মাই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। সেখানে এলপিজি ডিটেইলস-র অধীনে ই-কেওয়াইসি (eKYC ) অপশনে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে ‘এগ্রি’ করতে হবে। এবার ফেস স্ক্যান বা ওটিপির মাধ্যমে আইডেনটিটি ভেরিফিকেশন করুন এবং সাবমিট করুন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ই-কেওয়াইসি আপডেট হয়ে যায়। যদি গ্যাস কোম্পানির অ্যাপ না থাকে, তাহলে উমঙ্গ অ্যাপ থেকেও ই-কেওয়াইসি আপডেট করতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File