Subrata Gupta-Advisor to CM | মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রধান উপদেষ্টা পদে বসানো হলো 'সুব্রত গুপ্ত'-কে!

Saturday, May 9 2026, 2:54 pm
Subrata Gupta-Advisor to CM | মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রধান উপদেষ্টা পদে বসানো হলো 'সুব্রত গুপ্ত'-কে!
highlightKey Highlights

বাংলায় নতুন সরকার গঠন হতেই বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল আরএন রবি।


ছাব্বিশে বাংলার বিধানসভা ভোট সুষ্ঠুভাবে করানোর কারিগর ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ফের গুরুদায়িত্ব দেওয়া হলো তাঁকে। এবার তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল আরএন রবি। সূত্রের খবর, ভোট-পর্বের পর সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করে তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী। গত ৭ মে নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তারপরই আলাপন বন্দ্যোপাধ্যায়ের পদে তার নাম ঘোষণা করা হলো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File