Subhendu Adhikari | "ফোন-লোকেশন ট্র্যাক করা হচ্ছে"- বিনীত গোয়েলদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দু-শমীকের!

Wednesday, April 1 2026, 4:10 am
Subhendu Adhikari | "ফোন-লোকেশন ট্র্যাক করা হচ্ছে"- বিনীত গোয়েলদের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দু-শমীকের!
highlightKey Highlights

শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের ফোন-লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এবার এই অভিযোগ তুলে CEO দফতরের দ্বারস্থ হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


ভোটের প্রাক্কালে রাজ্য রাজনীতি সংঘাত। এবার ফোন-লোকেশন ট্র্যাকের অভিযোগ তুলে CEO দফতরের দ্বারস্থ হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, “STFএর জাভেদ শামিম, IB র বিনীত গোয়েল, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মণ্ডল স্তরের বিজেপি নেতাদের ফোন লোকেশন ট্র্যাক করছে, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ রয়েছে।” তাঁর অভিযোগ, “ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মা কীভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাদের এখনও আগের মতন সুবিধা করে দিচ্ছেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File