Students Union Higher Education Department | কলেজ ইউনিয়নের আয়-ব্যয়ের হিসেব চাইলো উচ্চশিক্ষা দফতর! প্রতিটি কলেজে চলবে তল্লাশি
Thursday, June 25 2026, 3:29 pm

Key Highlightsরাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পনসর্ড কলেজগুলিতে তালাবন্ধ ছাত্র সংসদের ঘর খুলে দেওয়ার নির্দেশ জারি করল উচ্চশিক্ষা দফতর।
রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পনসর্ড কলেজগুলি নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো উচ্চশিক্ষা দফতর। বোর্ড জানিয়েছে অধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের উপস্থিতিতে কলেজগুলির তালাবন্ধ ছাত্র সংসদের ঘর খুলে ঘরের ভিতরে থাকা সমস্ত নথি, আসবাব ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত ইনভেন্টরি তৈরি করে সংরক্ষণ করতে হবে। কলেজের ইউনিয়ন রুম থেকে কোনও আপত্তিকর, বেআইনি বা অননুমোদিত সামগ্রী উদ্ধার হলে তা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। ৭ দিনের মধ্যে সব কলেজকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি কলেজে স্টুডেন্টস ইউনিয়নের ফি-এর নামে যে টাকা নেওয়া হয়েছে তার অডিট করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষামন্ত্রী
- শিক্ষামূলক
- শিক্ষাদফতর
- শিক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠান
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা


