Taratala Incident | পুরসভাকে না জানিয়ে কংক্রিটের পিলারের বদলে লোহার পোস্ট! ভার বহন করতে না পেরেই দুর্ঘটনা?

Saturday, June 27 2026, 10:06 am
Taratala Incident | পুরসভাকে না জানিয়ে কংক্রিটের পিলারের বদলে লোহার পোস্ট! ভার বহন করতে না পেরেই দুর্ঘটনা?
highlightKey Highlights

তারাতলায় গোডাউন ভাঙার ঘটনার তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।


তারাতলায় গোডাউন ভাঙার ঘটনার তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় পুলিশি তদন্তের পাশাপাশি কলকাতা পুরসভাও আলাদা করে তদন্তে নেমেছে। পুরসভা সূত্রের খবর, তারাতলায় গোডাউন নির্মাণের জন্য পুরসভার কাছে যে বিল্ডিং প্ল্যান জমা পড়েছিল, তাতে বলা হয়েছিল, গোডাউন নির্মাণের জন্য ‘সলিড’ পিলার ব‍্যবহার হবে। তার উপরেই দাঁড়িয়ে থাকবে পুরো কাঠামো। তবে কাগজে কলমে সলিড পিলারের উল্লেখ থাকলেও তারাতলায় যে নির্মীয়মাণ গোডাউন ভেঙে এতজন মানুষের মৃত্যু হয়েছে, সেখানে কংক্রিট অথবা ইটের গাঁথনির বদলে লোহার পোস্ট দিয়ে স্ট্রাকচার তৈরি হচ্ছিল এবং দুর্ঘটনার আগে পর্যন্ত পুরসভার কোনও অফিসার এ ব্যাপারে কিছুই জানতেন না। পুরসভার ইঞ্জিনিয়ারদের সন্দেহ, খরচ বাঁচাতে হয়তো নিম্নমানের লোহা কেনা হয়েছিল, সেই কারণেই ভার বহন করতে না পেরে সেগুলো ধনুকের মতো বেঁকে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File