Kali Puja | কালীপুজোয় কলকাতার রাস্তায় কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, ৫ থেকে ৯ নভেম্বর একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা!

Tuesday, November 3 2026, 3:38 am
Kali Puja | কালীপুজোয় কলকাতার রাস্তায় কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ,  ৫ থেকে ৯ নভেম্বর একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা!
highlightKey Highlights

কালীপুজো ও প্রতিমা বিসর্জন ঘিরে শহরের যানজট এড়াতে আগামী ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করছে কলকাতা পুলিশ।


কালীপুজো ও প্রতিমা বিসর্জন ঘিরে শহরের যানজট এড়াতে আগামী ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করছে কলকাতা পুলিশ। কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, এই কদিন নির্দিষ্ট কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে এবং প্রতিমার গাড়ির জন্য বিশেষ রুট ও পার্কিংয়ের নিয়ম চালু করা হবে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ৫ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত রবীন্দ্র সরণিতে নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ৯ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি, সাউদার্ন অ্যাভিনিউসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে স্থানীয় বাসিন্দারা ছাড় পাবেন। তবে অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার গাড়ি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File