Delhi | বর্জ্য বিধি লঙ্ঘনে কড়া জরিমানা, বায়ু দূষণ রুখতে কড়া নিয়ম দিল্লিতে!

Saturday, November 21 2026, 11:44 am
Delhi | বর্জ্য বিধি লঙ্ঘনে কড়া জরিমানা, বায়ু দূষণ রুখতে কড়া নিয়ম দিল্লিতে!
highlightKey Highlights

স্ট্যান্ডিং কমিটির অনুমোদিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই-লজ ২০২৬’ অনুযায়ী, খোলা জায়গায় আবর্জনা পোড়ালে ১০ হাজার টাকা এবং বাড়ির বর্জ্য আলাদা না করলে ৫০০ টাকা জরিমানা হবে।


জরুরি খবর! বর্জ্য ব্যবস্থাপনায় কড়া পদক্ষেপ করল দিল্লি পুরসভা (MCD)। স্ট্যান্ডিং কমিটির অনুমোদিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই-লজ ২০২৬’ অনুযায়ী, খোলা জায়গায় আবর্জনা পোড়ালে ১০ হাজার টাকা এবং বাড়ির বর্জ্য আলাদা না করলে ৫০০ টাকা জরিমানা হবে। রাস্তায় আবর্জনা ফেললে ১ হাজার টাকা এবং নির্মাণকাজের বর্জ্য না সরালে এলাকাভেদে ২ হাজার থেকে ১০ হাজার টাকা ফাইন ধার্য হয়েছে। হোটেল ও সংস্থার নিয়মভঙ্গে জরিমানা ৩০ হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে। বারবার একই ভুল করলে জরিমানার অঙ্ক আরও বাড়বে। পাশাপাশি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর মাসিক পরিষেবা করও চালু হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File