Sealdah | পুজোয় শিয়ালদহ স্টেশনে বিশেষ কড়াকড়ি, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধ পার্কিং!

Saturday, October 10 2026, 2:25 pm
Sealdah | পুজোয় শিয়ালদহ স্টেশনে বিশেষ কড়াকড়ি, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধ পার্কিং!
highlightKey Highlights

দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন।


দুর্গাপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল শিয়ালদহ ডিভিশন। রেল কর্তৃপক্ষ, রাজ্য পুলিশ এবং জিআরপি-র উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ স্টেশনের পার্কিং এলাকা এবং ডিজিটাল লকার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। যাত্রী সুরক্ষা বাড়াতে স্টেশনে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি ২৭০ জন প্রাক্তন সেনাকর্মী এবং অতিরিক্ত আরপিএফ ও আরপিএসএফ বাহিনী মোতায়েন করা হবে। ভিড় নিয়ন্ত্রণে নির্দিষ্ট হোল্ডিং এরিয়া এবং পৃথক যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। জরুরি সহায়তার জন্য একটি ডেডিকেটেড ওয়ার রুম খোলা হয়েছে, যার যোগাযোগের নম্বর ৯১৪৭৯০৬৭৭৮। এছাড়া পুজোর দিনগুলিতে সমস্ত অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন ও মোবাইল ইউটিএস পরিষেবা সচল থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File