Govt Doctors | সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা, ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হল!
Tuesday, August 25 2026, 3:38 am

Key Highlightsচিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ জানতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের।
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ জানতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। সরকারি অনুমতি থাকলেও সরকারি হাসপাতালের শিক্ষক চিকিৎসকদের এবার থেকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসকদের উপস্থিতি, আউটডোরের লম্বা লাইন নিয়ে বহু অভিযোগ রয়েছে। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে নাজেহাল হতে হয়। সেই অবস্থা থেকে মুক্তি দিতে সোমবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসকের ‘আউটডোর’-এ পরিষেবা দেওয়ার কথা থাকলে বা তাঁর অধীনে সরকারি হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার কথা থাকলে, সেই দিন থেকে ৭২ ঘণ্টার মধ্যে কোনও জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সাধারণত কোনও শিক্ষক-চিকিৎসকের ক্ষেত্রে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে অনুমতি নিতে হয়। সেই অনুমতি যাঁদের আছে, তাঁদের জন্যও এই শর্ত আরোপ করা হল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- স্বাস্থ্য
- চিকিৎসক
- ডাক্তার


