Election Commission | কাউকে ভয় দেখানো হলে ওসি-আইসিদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের!
Monday, April 27 2026, 5:33 am

Key Highlightsভোটের আগে কোথাও কাউকে ভয় দেখানো অথবা বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসি এবং আইসিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের আগে কোথাও কাউকে ভয় দেখানো অথবা বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসি এবং আইসিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দফার ভোটের আগে পুলিশকে এমনই কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন৷ শুধু তাই নয়, ওসি আইসিদের নজিরবিহীন পরিণতি হবে বলেও সাবধান করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার ছাড়াও ডিসিপি, সব জেলার পুলিশ সুপার এবং থানার ওসি এবং আইসিদের কাছে এই সতর্ববার্তা পৌঁছে গিয়েছে৷ নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যে হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে এমন সব সামগ্রী বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে কমিশন৷
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- রাজ্যসভা
- পশ্চিমবঙ্গ


