Strait of Hormuz-Ship | নিয়ম লঙ্ঘনের অভিযোগ, হরমুজে আটক গুজরাটগামী জাহাজ!
Wednesday, April 22 2026, 2:04 pm

Key Highlightsবুধবার এই বাণিজ্যপথে দু’টি বড় কার্গো জাহাজ আটক করেছে বলে জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস বা IRGC।
হরমুজে ফের অশান্তি। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালীতে দু’টি বড় কার্গো জাহাজ আটক করা হয়েছে। আটক হওয়া প্রথম জাহাজটির নাম ‘এমএসসি-ফ্রান্সেস্কা’ (MSC-FRANCESCA)। ইরানের সেনার অভিযোগ, এই জাহাজটির সঙ্গে সরাসরি ইজ়রায়েলের যোগসাজশ রয়েছে। দ্বিতীয় জাহাজ ‘এপামিনোন্ডাস’ এর বিরুদ্ধে নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থায় কারচুপি করা এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার গুরুতর অভিযোগ করেছে ইরান। আটক হওয়া জাহাজগুলির মধ্যে একটির ভারতের গুজরাটে আসার কথা ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- হরমুজ় প্রণালী
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- গুজরাট
- জাহাজ


