Strait of Hormuz | সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের, ‘হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না’- হুঁশিয়ারি তেহরানের

Friday, June 26 2026, 6:20 am
Strait of Hormuz | সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের, ‘হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না’- হুঁশিয়ারি তেহরানের
highlightKey Highlights

হরমুজ পার হওয়ার সময় ইরানের হামলার শিকার হল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’।


সিঙ্গাপুরে চলছে ইরান-আমেরিকার শান্তি আলোচনা। আলোচনার মাঝে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না’। রয়টার্স সূত্রে খবর, সম্প্রতি হরমুজে এক পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হরমুজ পার হওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’ ইরানের হামলার শিকার হয়েছে। ওমান উপকূলের কাছে ওই জাহাজে গোলাগুলি চালানো হয়। হামলার জেরে জাহাজের কন্ট্রোলরুম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি। যদিও এই বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File