Strait of Hormuz | চুক্তি সই করে হরমুজে নজরদারি ভাগ ইরান-ওমানের! সহজভাবে জাহাজ চলবে কবে থেকে?
Sunday, August 16 2026, 5:12 am

Key Highlightsদুই দেশ হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলির জন্য পৃথক প্রবেশ ও বেরিয়ে যাওয়ার রুট নির্ধারণ করেছে।
হরমুজ প্রণালীতে উত্তেজনার জের কমেছে। সূত্রের খবর, ইরান ও ওমান সমুদ্রপথে জাহাজ চলাচল পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী, ইরান হরমুজে প্রবেশকারী বাণিজ্যিক জাহাজগুলির চলাচল পরিচালনা করবে। আর বাইরে বেরিয়ে যাওয়া জাহাজগুলির ওপর নজরদারি করবে ওমান। বর্তমানে দুই দেশের প্রযুক্তিগত দল এই রুটগুলির পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশগত নিরাপত্তা সংক্রান্ত নিয়মগুলি চূড়ান্ত করছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ইরানের দাবি, পুরোপুরি বাণিজ্যিক নৌ-চলাচল পুনরায় চালু করতে হলে আমেরিকাকে তার নৌ অবরোধ, সামরিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- হরমুজ় প্রণালী
- ইরান
- ওমান
- তেলের দাম
- অপরিশোধিত তেল
- তেল উৎপাদন


