Strait of Hormuz | জলে ভাসছে হাজার হাজার আইফোন আর দামি পারফিউম! হরমুজে চাঞ্চল্য
Thursday, October 15 2026, 2:02 pm

Key Highlightsইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, অনুমোদিত নয়, এমন পথ ধরে যাচ্ছিল জাহাজটি। সেই সময়েই মাইনে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।
হরমুজ প্রণালীতে ভাসছে হাজার হাজার আইফোন আর দামি পারফিউম। নৌকায় করে গিয়ে আইফোন তুলে আনার হিড়িক দেখা গেল হরমুজ়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ জাহাজটি দুবাই থেকে প্রায় আড়াই হাজার কন্টেইনার নিয়ে যাচ্ছিল। কন্টেইনারে ছিল দামি ফোন, পারফিউমের বাক্স। বুধবার জাহাজটিতে হামলা হয়। তার জেরে আগুন ধরে গিয়ে জাহাজটি ডুবে যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, অনুমোদিত নয়, এমন পথ ধরে যাচ্ছিল জাহাজটি। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজের ২১ জন ক্রু সদস্যকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


