Strait of Hormuz | হরমুজে জ্বলছে ভারতীয় ট্রলার, অগ্নিকাণ্ডে মৃত গুজরাটি নাবিক, উদ্ধার ১৭

Saturday, May 9 2026, 3:27 pm
Strait of Hormuz | হরমুজে জ্বলছে ভারতীয় ট্রলার, অগ্নিকাণ্ডে মৃত গুজরাটি নাবিক, উদ্ধার ১৭
highlightKey Highlights

কাঠের ওই ট্রলারে আগুন লেগে মৃত্যু হয়েছে এক নাবিকের। ইনি গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।


যুদ্ধবিধ্বস্ত হরমুজে ফের দুর্ঘটনা এক ভারতীয় ট্রলারে। সূত্রের খবর, হরমুজের নিকটবর্তী সমুদ্রপথ দিয়ে যাওয়ার সময় কোনওভাবে ট্রলারটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক নাবিকের। ইনি গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৪জন। আহতদের উদ্ধার করে দুবাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে হরমুজ প্রণালীর নিকটবর্তী জলসীমায়। সূত্রের খবর, অন্য একটি জাহাজ এসে দ্রুত অন্যান্য নাবিকদের উদ্ধার করেছে। জানা যাচ্ছে, ট্রলারটিতে মোট ১৮ জন ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File