Strait of Hormuz | হরমুজ প্রণালী খুলতে বৈঠকে ৩৫ দেশ, যোগদান ভারতেরও! জ্বালানি সংকট মিটবে কি?
Thursday, April 2 2026, 4:43 pm

Key Highlightsহরমুজ উন্মুক্ত করতে আজ রাতেই ৩৫ দেশকে নিয়ে বৈঠকে বসছে ব্রিটেন। ভারতকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইরানে যুদ্ধের জেরে ১ মাস যাবৎ বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। গোটা বিশ্বের জন্য তো বটেই হরমুজ ভারতের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরী হচ্ছে। বৃহস্পতিবার রাতে হরমুজ উন্মুক্তকরণ বৈঠকে বসছে ৩৫টি দেশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “অনেক দেশকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে ভারতও আছে। বৃহস্পতিবার রাতেই হবে বৈঠক।” দিল্লির তরফে বৈঠকে থাকার বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভার্চুয়াল বৈঠক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল


