Strait of Hormuz | ‘বিশ্বের অর্থনীতিকে পণবন্দি করার চেষ্টা করছে ইরান’- হরমুজ প্রণালী খোলা নিয়ে দ্ব্যর্থহীন ৬০ দেশ! বৈঠকে কড়া বার্তা নয়াদিল্লির
Friday, April 3 2026, 5:02 am

Key Highlightsআমেরিকাকে বাদ দিয়েই ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করেছিল ব্রিটেন। সেখানেই উপস্থিত ছিল ৬০টিরও বেশি দেশ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে হরমুজ় প্রণালী। বৃহস্পতিবার হরমুজ় প্রণালী খোলা নিয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল ব্রিটেন। সেখানেই উপস্থিত ছিল ৬০টিরও বেশি দেশ। বৈঠকের পরে ইরানকে কাঠগড়ায় তুলেছে ৬০ টি দেশ। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘হরমুজ় প্রণালী বন্ধ করে বিশ্বের অর্থনীতিকে পণবন্দি করার চেষ্টা করছে ইরান। এই ঘটনা মেনে নেওয়া যায় না।’ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেছেন, ‘এই জলপথে একমাত্র ভারতীয় নাবিকরাই প্রাণ হারিয়েছেন।’ অবিলম্বে হরমুজ় খোলার দাবিও জানিয়েছে নয়াদিল্লি।
- Related topics -
- আন্তর্জাতিক
- হরমুজ় প্রণালী
- ইরান
- ভারত
- বাণিজ্য
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ভার্চুয়াল বৈঠক
- ব্রিটেন
- নয়াদিল্লি


