Hormuz | ভারত-সহ চার দেশের জন্য মুক্ত হরমুজ প্রণালী, জ্বালানি সংকটের মধ্যেই সুখবর দিলো ‘বন্ধু’ ইরান!
Thursday, March 26 2026, 6:06 am

Key Highlightsভারত সহ আরও চার দেশের জন্য ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী মুক্ত করল ‘বন্ধু’ ইরান।
মধ্যপ্রাচ্চে যুদ্ধের আবহে জ্বালানি সংকটে ভারত সহ একাধিক দেশ। এবার এই আবহে ভারত সহ আরও চার দেশের জন্য ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী মুক্ত করল ‘বন্ধু’ ইরান। তেহরান জানিয়ে দিয়েছে, ভারত ছাড়াও রাশিয়া, চিন, পাকিস্তান এবং ইরাকের জাহাজগুলি নিরাপদে হরমুজ পেরতে পারবে। বলা বাহুল্য, দেশে জ্বালানির সংকট দেখা দিতেই বিগত কয়েক সপ্তাহে একাধিকবার আরাঘাচির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুধু তাই নয়, ইরানের প্রেসিডেন্ট পেজেসিকিয়ানের সঙ্গেও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা বিষয়টিকে ভারতের বিরাট কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্যবসা বাণিজ্য
- ইরান
- দেশ
- ভারত
- মোদী সরকার


