Strait of Hormuz | হরমুজে মার্কিন সাবমেরিন কব্জা করলো ইরান! কী বলছে আমেরিকা?
Wednesday, September 9 2026, 4:14 pm

Key Highlightsহরমুজ প্রণালীর (Strait of Hormuz) প্রবেশ পথে একটি অত্যাধুনিক মার্কিন সাবমেরিনকে দখলে নিল ইরান। দাবি অস্বীকার আমেরিকার।
হরমুজ প্রণালীর প্রবেশপথে আমেরিকার একটি ‘অত্যাধুনিক’ এবং ‘স্মার্ট’ সাবমেরিন দখলে নিল ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র সেফা নিউজ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই সাবমেরিনটির নাম ডাইভ-এলডি। সেটি একটি সাবমার্সিবল, অর্থাৎ বড়সড় জাহাজের সহায়ক হিসাবে কাজ করা সাবমেরিন। আইআরজিসি-র আরও দাবি, হরমুজ প্রণালীর ওপর আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোনকেও গুলি করে নামিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা বিবৃতি দিয়ে আমেরিকার দাবি, জলসীমায় নজরদারি চালানোর সময় তাদের একটি ডুবো ড্রোন ‘যান্ত্রিক ত্রুটির’ কবলে পড়ে। তাঁরা আরও জানিয়েছেন, সাবমার্সিবেল সাবমেরিন বা ডুবো ড্রোনে স্পর্শকাতর কোনও তথ্য় বা রেডার ইক্যুইপমেন্ট ছিল না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- হরমুজ় প্রণালী
- সাবমেরিন
- আমেরিকা
- হামলা


