Strait of Hormuz | মার্কিন কৌশলে হরমুজ হাতছাড়া ইরানের! অস্বস্তিতে তেহরান
Wednesday, August 19 2026, 6:50 am

Key Highlightsমার্কিন-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা কৌশলগত ও বিতর্কিত এই জলপথের নিয়ন্ত্রণ তেহরানের হাত থেকে ফসকে গিয়েছে!
সমুদ্রপথে জাহাজ চলাচল পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছিল ইরান ও ওমান। চুক্তি অনুযায়ী, ইরান হরমুজে প্রবেশকারী বাণিজ্যিক জাহাজগুলির চলাচল পরিচালনা করবে। আর বাইরে বেরিয়ে যাওয়া জাহাজগুলির ওপর নজরদারি করবে ওমান। এই চুক্তিই কাল হলো। হরমুজ হাতছাড়া হওয়ার জোগাড় হলো ইরানের। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ৮০ শতাংশেরও বেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে রাষ্ট্রসংঘ অনুমোদিত ওমানি রুট (ওমানের উপকূল ঘেঁষা নৌপথ) ব্যবহার করছে। কেপলারের অপরিশোধিত তেল বিশ্লেষণ বিভাগের প্রধান হুমায়ুন ফালাকশাহি বলেছেন, ‘‘ক্রমশ এমনটাই মনে হচ্ছে যে, ইরান অন্তত আংশিকভাবে হলেও এই প্রণালীর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে।” এদিকে সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী-সহ আমিরশাহী, ওমান এবং ইরানের কিছু অংশ গোল করে দেখিয়ে বড়ো বড়ো করে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকার নয়া ভূখণ্ড।’


