Strait of Hormuz | অশান্ত রেড সি-হরমুজ় প্রণালী, ভারতের চাল রপ্তানিতে বাড়ছে চাপ
Thursday, July 23 2026, 6:19 am

Key Highlightsসমুদ্রপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সৌদি আরব, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারে চাল পাঠাতে সমস্যায় পড়ছেন এক্সপোর্টাররা।
রেড সি-র বাব-আল-মান্দাব প্রণালীতে নিরাপত্তা সঙ্কটের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। একই সময়ে হরমুজ় প্রণালীতেও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথে পণ্য পরিবহণ ব্যাহত হওয়ায় চিন্তায় ভারত। সৌদি আরব, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারে চাল পাঠাতে সমস্যায় পড়ছেন ভারতের এক্সপোর্টাররা। এর জেরে পরিবহণ খরচ, বিমার খরচ এবং ডেলিভারির সময় ক্রমাগত বাড়ছে। অনিশ্চয়তার কারণে গুজরাটের কান্ডলা এবং মুন্দ্রা বন্দরে প্রায় ৫ লক্ষ টন চালের রপ্তানি আটকে রয়েছে। এর মধ্যে বাসমতি চালও রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- হরমুজ় প্রণালী
- ভারত
- চাল শস্য
- ইরান


