Sensex | সপ্তাহের শুরুতেই শেয়ার মার্কেটে ধস, ১০৪২ পয়েন্ট কমলো Sensex, নিফটি৫০-তেও পতন

Monday, May 11 2026, 7:41 am
Sensex | সপ্তাহের শুরুতেই শেয়ার মার্কেটে ধস, ১০৪২ পয়েন্ট কমলো Sensex, নিফটি৫০-তেও পতন
highlightKey Highlights

শেষ ক্লোজ়িংয়ের তুলনায় অনেক কম পয়েন্টে ওপেনিং হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের।


সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধস। শেষ ক্লোজ়িংয়ের তুলনায় অনেক কম পয়েন্টে ওপেনিং হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সোমবার সেনসেক্স শেষ ক্লোজ়িংয়ের তুলনায় প্রায় ১০৪২ পয়েন্ট বা ১.৩৩ কমেছিল। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক নেমেছিল ৭৬,২৮৫ পয়েন্টে। অন্যদিকে, নিফটি৫০ কমেছিল প্রায় ৩০৯ পয়েন্ট বা ১.২৮। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স নেমেছিল ২৩,৮৬৬ পয়েন্টে। ট্যুরিজ়ম, রিয়েলটি, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, অটো, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে সবচেয়ে বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File