STF | হাবড়ায় এসটিএফের জালে পাক ISI এজেন্ট! উদ্ধার ফোর্ট উইলিয়মের ছবি-ম্যাপ, স্বাধীনতা দিবসে নাশকতার ছক?
Wednesday, August 12 2026, 4:54 pm

Key Highlightsমঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করে এসটিএফ।
হাবড়ায় এসটিএফের জালে পাক আইএসআই এজেন্ট। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাওয়ার সময় রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করেছে এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সহযোগী মহম্মদ ইজাজকে। ধৃতদের কাছ থেকে ফোর্ট উইলিয়মের ছবি এবং একটি ম্যাপ উদ্ধার করেছেন তদন্তকারীরা। অনুমান, স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক ছিল জঙ্গিদের। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো ও রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের কাজ। পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে সেনার গতিবিধি ও সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ধৃতদের ক্রমাগত জেরা করছেন তদন্তকারীরা।
- Related topics -
- শহর কলকাতা
- হাবড়া
- জঙ্গি
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী
- গ্রেফতার
- এসটিএফ
- পাকিস্তান
- তদন্ত
- সন্ত্রাসবাদী হামলা


