Hamim Mondal | মন্ত্রী উমেশ রাইয়ের ওপর নজর, এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের বন্ধু আদিত্য!
Monday, August 3 2026, 12:46 pm

Key Highlightsএসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু।
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে ভোররাতে এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, হামিমকে দীর্ঘদিন ধরেই চিনত রাজু। তাকে নানাভাবে সহযোগিতাও করত। তদন্তকারীদের জানতে পেরেছেন, মন্ত্রী উমেশ রাইয়ের ওপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আদিত্য সিং ওরফে রাজুকে। তাঁর গতিবিধির ওপর নজর রাখত সে। উমেশ রাই, এমনকি তাঁর ছেলের গাড়ি-বাড়ির ছবি-ভিডিয়ো আদিত্য হামিমকে দিয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তদন্তকারীরা জানতে চাইছেন, কেবল কি মন্ত্রীর ছেলের নানাবিধ তথ্য সংগ্রহ করছিল হামিম-আদিত্য, নাকি আরও কেউ তাদের নজরে ছিল। আর কে কে টার্গেট ছিল, তা .জানতে আদিত্যকে নিজেদের হেফাজতে পেতে চান এসটিএফ আধিকারিকরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম
- এসটিএফ


